×

জাতীয়

পে স্কেলসহ ৩ বেতন কমিশনের উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত এলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:২৮ পিএম

পে স্কেলসহ ৩ বেতন কমিশনের উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত এলো

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর করার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নের আর্থিক চাপ মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ ‘থোক বরাদ্দ’ সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে সরকার গঠিত উচ্চপর্যায়ের কমিটি নবম পে স্কেল বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। বৈঠকে নবম পে স্কেলের বিভিন্ন দিক পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নের জন্য গঠিত তিনটি পৃথক কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে তিনটি প্রতিবেদনের মধ্যে দুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত বেতন-ভাতা বৃদ্ধি এবং বাজেট সামঞ্জস্যতা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়। তৃতীয় প্রতিবেদনটি পরবর্তী বৈঠকে আলোচনার জন্য রাখা হয়েছে বলে জানা গেছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি বাস্তবসম্মত ও ত্রুটিমুক্ত করতে আরও কয়েকটি বৈঠকের প্রয়োজন হতে পারে। তবে প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগলেও আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে।

সরকার ইতোমধ্যে নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘জাতীয় বেতন কমিশন’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি’র সুপারিশ পর্যালোচনার জন্য পুনর্গঠিত কমিটি গঠন করেছে। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব, আর অর্থ বিভাগ কমিটিকে সচিবালয় সহায়তা দিচ্ছে।

সূত্র আরও জানায়, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। সে কারণে আগস্ট বা সেপ্টেম্বর মাসে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হলেও সরকারি কর্মচারীরা ১ জুলাই থেকেই বকেয়াসহ নতুন স্কেলের সুবিধা পাবেন।

অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারীদের প্রত্যাশা এবং সরকারের আর্থিক সক্ষমতা- দুই দিকই বিবেচনায় রাখা হচ্ছে। এর মধ্যে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

জানা গেছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ আর্থিক পরিস্থিতি বিবেচনায় নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরে মূল বেতনের অর্ধেক বৃদ্ধি কার্যকর হতে পারে। দ্বিতীয় বছরে বাকি অর্ধেক এবং তৃতীয় বছরে সব ধরনের ভাতা ও অন্যান্য সুবিধা চালু করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

পে স্কেলসহ ৩ বেতন কমিশনের উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত এলো

পে স্কেলসহ ৩ বেতন কমিশনের উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত এলো

পেঁপের দামেও অস্বস্তি

পেঁপের দামেও অস্বস্তি

৭৩ শতাংশ রাজস্ব জাপানকে দিয়ে চালু হচ্ছে থার্ড টার্মিনাল

৭৩ শতাংশ রাজস্ব জাপানকে দিয়ে চালু হচ্ছে থার্ড টার্মিনাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App