×

জাতীয়

হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:০৮ পিএম

হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু

ফাইল ছবি

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরো ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন। মোট মৃত্যু ৪৯৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামের রিজার্ভ ফোর্স এসপি জাহাংগীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের রিজার্ভ ফোর্স এসপি জাহাংগীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App