×

জাতীয়

কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৫৫ পিএম

কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সভা, খাল পুনঃখনন কার্যক্রম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে অংশ নিতে ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) তিনি এ সফরে যাচ্ছেন।

সফরসূচি অনুযায়ী, ‘এদিন সকাল ৯টায় সড়ক পথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় তিনি উপজেলার বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।’

‘প্রধানমন্ত্রী দুপুর ২টায় নজরুল ডাকবাংলোয় উপস্থিত হয়ে স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন। বিকেল ৩টায় তিনি নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। এসময় তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।’

এরপর বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান।

সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App