×

জাতীয়

২৩ মে থেকে ২ জুন বাল্কহেড চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

২৩ মে থেকে ২ জুন বাল্কহেড চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে একাধিক নির্দেশনা দিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। পাশাপাশি নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ চলাচলের ব্যবস্থাও করা হয়েছে।

শনিবার (২৩ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মে থেকে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-চাঁদপুর-ঈদগাঁও এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা, হাকিমুদ্দিন, চাঁদপুর, মুলাদি, গলাচিপা, বরিশাল ও ইলিশা রুটে লঞ্চ চলাচল করবে। সেবা সংক্রান্ত তথ্যের জন্য বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ঈদের আগে সদরঘাট থেকে চলাচলকারী সব যাত্রীবাহী নৌযানে পাঁচ দিন মালামাল পরিবহণ বন্ধ থাকবে। একইভাবে ঈদের পরবর্তী পাঁচ দিন অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। একইসঙ্গে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১ এবং নৌপুলিশের ০১৭৬৯-৭০২২১৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া যাত্রীদের নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করা এবং ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে পায়ে হেঁটে ওঠার অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App