×

জাতীয়

ঈদে সাজা মওকুফ পাচ্ছেন ৪ বন্দি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:১৪ পিএম

ঈদে সাজা মওকুফ পাচ্ছেন ৪ বন্দি

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারে সাজাভোগ করা চার বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।

মুক্তির আদেশ পাওয়া বন্দিরা হলেন– ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে সাজা মওকুফ পাচ্ছেন ৪ বন্দি

ঈদে সাজা মওকুফ পাচ্ছেন ৪ বন্দি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

জামালপুরে শিশুকে যৌন নিপীড়ন, ১ জন গ্রেপ্তার

জামালপুরে শিশুকে যৌন নিপীড়ন, ১ জন গ্রেপ্তার

হরমুজ, তেল আর নিষেধাজ্ঞা ঘিরেই হবে ইরান-মার্কিন চুক্তি

হরমুজ, তেল আর নিষেধাজ্ঞা ঘিরেই হবে ইরান-মার্কিন চুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App