×

জাতীয়

ঈদ উপলক্ষে সড়কে ৬ দিন বন্ধ লরি-ট্রাক-কাভার্ডভ্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৪৪ পিএম

ঈদ উপলক্ষে সড়কে ৬ দিন বন্ধ লরি-ট্রাক-কাভার্ডভ্যান

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে সড়কে যানজট কমাতে ছয় দিনের জন্য লরি, ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে এসব ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং পশুর হাটসংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পশুবাহী গাড়ি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

এছাড়া রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না বলেও জানানো হয়েছে। আন্তঃজেলা বাসগুলোকে টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সরাসরি গন্তব্যে যেতে হবে। পথে যাত্রী ওঠানামা করানো বা অনুমোদনহীন কাউন্টার থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঈদের সময় প্রতি বছর বিপুল মানুষ রাজধানী ত্যাগ করেন এবং অনেক মানুষ ঢাকায় প্রবেশ করেন। ফলে সড়কে অতিরিক্ত চাপ তৈরি হয়।

যানজট নিয়ন্ত্রণে আগামী ২৫, ২৬ ও ২৭ মে উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক একমুখী করা হবে। এই সময়ে ওই পথে শুধু ঢাকা থেকে বের হওয়া যানবাহন চলাচল করতে পারবে। ঢাকামুখী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ডিএমপি। এর মধ্যে রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী থেকে আব্দুল্লাহপুর অংশ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এলাকা, শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত মিরপুর রোড, ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র

৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র

আদ্‌-দ্বীনের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

আদ্‌-দ্বীনের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

প্রথম ম্যাচ খেলা হচ্ছে না ঘানার তারকা ফুটবলারের

প্রথম ম্যাচ খেলা হচ্ছে না ঘানার তারকা ফুটবলারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App