×

জাতীয়

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬:২৮ পিএম

ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গাছ উপড়ে পড়ায় ভোগান্তি

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রবল ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তায় পানি জমে চলাচলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর শুরু হওয়া এই ঝড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি গাছ উপড়ে পড়লে বেশকিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

বৃষ্টি থামার পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকা ও কাজীপাড়ায় মেট্রোরেলের নিচে কিছু স্থানে স্থায়ীভাবে পানি জমে থাকতে দেখা গেছে। শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিলেও বিকালের দিকে অনেক এলাকায় পানি নেমে যায়।

বৃষ্টির কারণে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ধীর হয়ে পড়ে। কোথাও কোথাও যানজট ও জলাবদ্ধতা মিলিয়ে ভোগান্তি আরও বেড়ে যায়। বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে যাত্রী ও যানবাহনের চাপ বেশি থাকায় অনেককে দুর্ভোগে পড়তে হয়। একইসঙ্গে গরুর হাটে যাওয়া ক্রেতারাও কাদা-পানির কারণে সমস্যায় পড়েন।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে, কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের প্রধান জামাত নিয়ে যা জানালো ডিএসসিসি

ঈদের প্রধান জামাত নিয়ে যা জানালো ডিএসসিসি

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘কিচেন কেবিনেট ছিলো, আমি এর সদস্য ছিলাম না’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

‘বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে আওয়ামী লীগ’

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

রোনালদো নন, ফরাসি তারকার চোখে পর্তুগালের সেরা ব্রুনো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App