×

জাতীয়

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহায় কোরবানির প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে অসচ্ছল ও কোরবানি দিতে না পারা মানুষের সঙ্গে মাংস ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেছেন, শুধু পশু কোরবানি নয়- ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য।

তিনি বলেন, ‘আল্লাহ যাদের এ বছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন—যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির অন্যতম শিক্ষা।’

প্রধানমন্ত্রী আরও বলেন, কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষাই এর মূল বার্তা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের এই উৎসব মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ত্যাগের মহিমা, তাকওয়ার শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা নিয়েই আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই ঈদ মোবারক।’

এ সময় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। যথা সম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, যাতে কোরবানির দিনেই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলা যায়।

সবশেষে দেশ, মুসলিম বিশ্ব ও সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বেঁচে গেলো ‘ডোনাল্ড ট্রাম্প’

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে বেঁচে গেলো ‘ডোনাল্ড ট্রাম্প’

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

‘ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার চর্চাই কোরবানির মূল তাৎপর্য’

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

বারিধারা বাইতুল আতিক মসজিদে ঈদের জামাত সকাল আটটায়

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

আইসিসি র‍্যাংকিংয়ে বড় সুসংবাদ পেলেন মুশফিক-লিটনরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App