×

জাতীয়

বৃষ্টির কারণেই মেট্রো স্টেশনে পশু: প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:২২ পিএম

বৃষ্টির কারণেই মেট্রো স্টেশনে পশু: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে কিছু পশুর মালিক দুইদিন মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচের জায়গা কোরবানির পশুর হাটের জন্য ইজারা দেওয়া হয়নি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে কোরবানির পশুর ‘হাট’ অপসারণের পর সেখানে পরিচ্ছনতা কার্যক্রম চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

দুপুর সোয়া ২টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা মেট্রোরেলের নিচে এসে কাজ শুরু করেন। বেলা আড়াইটার দিকে একটি পে-লোডার আনা হয়। এরপর সড়কে জমে থাকা বর্জ্য অপসারণ, ময়লা পরিষ্কার এবং হাটের বিভিন্ন অংশ পরিচ্ছন্ন করার কাজ চলতে থাকে। এরপরই এই কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পরিদর্শনকালে তিনি বলেছেন, ‘গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় নেয়।’

তিনি আরো বলেন, ‘দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ইজারা দেওয়া হয়নি। কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু পশুর মালিক দুদিন এখানে আশ্রয় নিয়েছিলেন। দুইদিনই সিটি করপোরেশনের কর্মকর্তা এবং প্রশাসক নিজেও এসেছেন। ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। ইজারাদারকেও জরিমানা করা হয়েছে। এখানে থাকা পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App