×

জাতীয়

পশুর আঘাতে হাসপাতালে ভর্তি ২০১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

পশুর আঘাতে হাসপাতালে ভর্তি ২০১

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজধানীতে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। গরুর লাথি, গুঁতা, শিংয়ের আঘাত ও দড়ির টানে হাত-পা ভাঙা, আঙুল কাটা কিংবা রগ ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর জখম নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন অন্তত ৩৩ জন। এছাড়া একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে আহত হয়ে আরো ১৬৮ জন হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮৯ জনকে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে সরেজমিনে হাসপাতালগুলোতে গিয়ে এই চিত্র লক্ষ্য করা গেছে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) তথ্য বলছে, ‘সকালে নামাজের পরবর্তী কোরবানি শুরুর পর থেকে এমনই সব ভাঙা কাটা ক্ষত নিয়ে রাজধানীর পঙ্গু (নিটোর) হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৩৩ জন। এছাড়াও গেল গেলো ১৫ ঘণ্টায় কোরবানি জানিতো কারণ ও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে চিকিৎসা নিয়েছেন ১৬৮ জন। আর এদের মধ্যে কিছুটা গুরুতর আঘাতপ্রাপ্ত ৮৯ জনকে ভর্তি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।’

রাজধানীর উওরার তুরাগ থেকে এমন দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন মামুন তালুকদার। কোরবানির গরুর গুঁতায় তিনি তাঁর বাম হাতের দুটি আঙুল হারিয়েছেন।

হাসপাতালের বিছানায় শুয়ে মামুন তালুকদার বলেন, ‘গরুটা অনেক ক্ষ্যাপা (উত্তেজিত) ছিল। কিনে আনার সময়ই আমাদের তিনবার ফেলে দিয়েছিল। তারপর গরুর সঙ্গে রীতিমতো যুদ্ধ করে আমরা চার-পাঁচজন আহত হয়ে ওটাকে বাসায় নিয়ে আসি। এরপর কোরবানির জন্য বের করে গাছের সঙ্গে একটা বাঁধন দিয়েছি। ঠিক আরেকটা বাঁধন দেব, এমন সময় গরুটা আমাকে গুঁতা দিতে আসে এবং ভয়ে আমার হাতটা টিনের ওপরে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তেই গরুটা আবার গুঁতা দিলে টিনের চাপে আমার দুটি আঙুল কেটে পড়ে যায়।’

একই হাসপাতালে বাম হাতের আঙুল ভেঙে চিকিৎসা নিতে এসেছেন মোহাম্মদ তুষার মুফতি। মিরপুর ১ নম্বরের টোলারবাগ থেকে পঙ্গু হাসপাতালে আসা এই ভুক্তভোগী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘গরু যখন শোয়ানো (ফেলানো) হবে, তখন পা বাঁধার পর টান দিতেই গরুটা পড়ে যায়। আসলে দড়িগুলো ভালো ছিল না, পিছল দড়ি ছিল। গরু পড়ে যাওয়ার সময় দড়িতে প্রচণ্ড জোরে টান পড়ে, আর সেই টানে আমার বাম হাতের একটি আঙুল ফেটে ভেঙে যায়।’

নিটোর-এর অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জীবনানন্দ হালদার বলেন, ‘গতকাল রাত বারোটা থেকে আজ দুপুর ৩টা পর্যন্ত আমাদের এখানে মোট ১৬৮ জন রোগী এসেছে। আর আজ সকাল থেকে কোরবানি জনিত কারণে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ৩৩ জন। এই মোট রোগীর মধ্যে ভর্তি হয়েছেন ৮৯ জন।’

তিনি বলেন, ‘আজগুরুতর আহত হয়ে রোগে কম এসেছে। কোরবানি দিতে গিয়ে আঙুল কাটা, রগ কাটা, হাত কাটা, পা কাটা, কোমরে কাটা, এই ধরনের রোগী আসছে। কোরবানি দিতে গিয়ে যে সমস্যাগুলো হয় সেই ধরনের রোগীই বেশি এসেছে। মেজর অ্যাক্সিডেন্টের রোগে গতকাল বেশি ছিল। আবার গতকাল দুজন এক্সপেয়ার করছে (নিহত হয়েছেন)। গতকাল যে পেশেন্ট এসেছে এর মধ্যে কোরবানি জনিত পেশেন্ট ছিল কিছু আর বেশি ছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট পেশেন্ট।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৌকাডুবিতে নিখোঁজ নববধূর সন্ধান মেলেনি

নৌকাডুবিতে নিখোঁজ নববধূর সন্ধান মেলেনি

ঈদের দিন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ঈদের দিন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App