×

জাতীয়

বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের ভেতরে জোর আলোচনা ও প্রস্তুতি চলছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এর মধ্যেই বিভিন্ন সূত্রের তথ্যকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, পাশাপাশি কিছুটা অনিশ্চয়তা ও উদ্বেগও দেখা দিয়েছে।

সরকারি কর্মচারীদের একাংশ বলছেন, নতুন পে-স্কেল নিয়ে এখন পর্যন্ত যে আলোচনা চলছে, তার বেশিরভাগই গণমাধ্যমনির্ভর। অর্থ মন্ত্রণালয়, পে কমিশন বা নীতিনির্ধারণী পর্যায় থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি একবারে না করে তিন ধাপে বাস্তবায়নের চিন্তাভাবনা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের একটি অংশ- সম্ভাব্য ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি অংশ সমন্বয় করা হবে। তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য ভাতা নতুন কাঠামোর আওতায় আনা হবে।

প্রস্তাবিত কাঠামোতে বর্তমান ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ রয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করার প্রস্তাবও আলোচনায় রয়েছে।

এ অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন যাতায়াত ভাতা চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

নতুন পে-স্কেলের সুবিধা শুধু চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; প্রায় ৯ লাখ পেনশনভোগীও এর আওতায় সুবিধা পাবেন বলে জানা গেছে। বিশেষ করে স্বল্প পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একটি কমিটি কাজ করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ ২ জনের মৃত্যু

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ ২ জনের মৃত্যু

মোসাদ্দেক সৈকতকে নিয়ে দল ঘোষণা বিসিবির

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ মোসাদ্দেক সৈকতকে নিয়ে দল ঘোষণা বিসিবির

হিথ্রো বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিদর্শন কর‌লেন বিমানমন্ত্রী

হিথ্রো বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিদর্শন কর‌লেন বিমানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App