×

জাতীয়

জুলাই হত্যাকাণ্ড

আওয়ামী লীগের আপত্তির জবাব দিয়েছে জাতিসংঘ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২৪ পিএম

আওয়ামী লীগের আপত্তির জবাব দিয়েছে জাতিসংঘ

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যাসহ প্রতিবেদনের বিভিন্ন তথ্য নিয়ে আওয়ামী লীগের আপত্তির জবাবে, এ সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।

গত সোমবার (১ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানান।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যাসহ প্রতিবেদনের বিভিন্ন তথ্য নিয়ে আপত্তি তোলা হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছে এ বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব দাবির পরিপ্রেক্ষিতে স্টিফেন দুজারিক স্পষ্টভাবে জানান, মানবাধিকার দপ্তরের এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সহিংসতার তদন্ত শেষে মানবাধিকার দপ্তর এ প্রতিবেদন প্রকাশ করে।

এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, সদস্য রাষ্ট্র থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। তিনি আরও বলেন, জনগণের অর্থ যাতে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, সে লক্ষ্যে জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App