×

জাতীয়

যমুনা সেতুর পশ্চিমে তীব্র যানজট, থেমে থেমে চলছে গাড়ি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম

যমুনা সেতুর পশ্চিমে তীব্র যানজট, থেমে থেমে চলছে গাড়ি

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল থেকেই সেতুর পশ্চিম টোল প্লাজা থেকে কামারখন্দ উপজেলার বাগবাড়ী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষ এবং বেশকিছু ত্রুটিপূর্ণ যানবাহন বিকল হয়ে পড়ার পাশাপাশি, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে প্রশাসন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ‘যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষের কারণে ও ঈদের ছুটি শেষে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষ একযোগে কর্মস্থলে ফিরছেন, যার ফলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। সেতুর পশ্চিম টোলপ্লাজা থেকে বাগবাড়ী পর্যন্ত যানজট রয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ ও সংশ্লিষ্টরা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App