×

জাতীয়

বাস উল্টে শিশু-নারীসহ আহত ৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:১২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ছবি : সংগৃহীত

ঈদের আনন্দ এখনো শেষ হয়নি। ফেরার পথে কর্মস্থলের ব্যস্ততা। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর যেন যাত্রীদের জন্য হয়ে উঠেছে দুঃস্বপ্নের নাম।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিশু-নারীসহ অন্তত ৮ যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত বাসটি ছিল চট্টগ্রামগামী একুশে পরিবহনের। সড়কের মাঝপথে উল্টে যাওয়ার পরপরই থমকে যায় পুরো মহাসড়ক। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে যানবাহন চলাচল। এর জেরে দাউদকান্দির আমিরাবাদ থেকে চান্দিনা উপজেলার গোমতা হাইস্কুল পর্যন্ত সৃষ্টি হয় ভয়াবহ যানজট। দীর্ঘ ১৩ কিলোমিটার পথে আটকে থাকা যানবাহনের সারি যেন প্রমাণ করে দেয় দুর্ঘটনার গভীরতা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়পুর বাসস্ট্যান্ডের পূর্ব দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় দুই যাত্রীকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।

পরে দাউদকান্দি হাইওয়ে পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে একুশে পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি সরাতে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।’

তবে তিনি উদ্বেগ প্রকাশ করে আরও জানান, ঈদের ছুটি শেষে যাত্রীরা কর্মস্থলে ফিরছেন। এ কারণে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে সামান্য অবহেলাও বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিরা জানান, হঠাৎ বাসটি উল্টে যাওয়ার পর চিৎকারে ফেটে পড়ে পুরো এলাকা। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। তাদের দ্রুত সহায়তায় হয়তো আরও বড় মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব হয়েছে।

ঘটনার পর থেকে মহাসড়কে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। প্রশাসন বলছে, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

লার্ভার ঘনত্বে বিপৎসংকেত

লার্ভার ঘনত্বে বিপৎসংকেত

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাতে এসো না’

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাতে এসো না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App