×

জাতীয়

‘গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:২১ পিএম

‘গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না’

ছবি : ফাইল ফটো

গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার বাস্তবতা জাতীয় সংসদে তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একইসঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা না করায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে অংশ নিয়ে এসব কথা বলেন  রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘আমরা লোডশেডিং বলি আর মেরামত শেডিং বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না এটাই বাস্তবতা।’

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, ‘মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপর আরও এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও সেখানে গ্যাসের সাপ্লাই পাইনি।’ কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে- এমন সুনির্দিষ্ট প্রশ্ন রাখেন তিনি।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ‘উনি বিদ্যুৎ চাচ্ছেন, আবার উনার ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও গ্যাস চাচ্ছেন। গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। এজন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই কারণে উনার ওখানে সংযোগ দিতে পারছি না।’

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘গত ১৭ বছরে কোনোদিন ড্রিলিং (গ্যাস কূপ খনন) করা হয়নি। আমরাই প্রথম এসে ড্রিলিং শুরু করেছি এবং আশা করি, ইনশাআল্লাহ আমরা গ্যাস পাব। গ্যাস পাওয়ার পরে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানায় সংযোগ দিতে পারব।’

এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সতর্ক করে বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি আগে যাচাই-বাছাই করে দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

রুমিন ফারহানা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

সড়কে নির্মাণসামগ্রী রেখে ভোগান্তি, আখাউড়ায় প্রশাসনের অভিযান

সড়কে নির্মাণসামগ্রী রেখে ভোগান্তি, আখাউড়ায় প্রশাসনের অভিযান

ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

পারিবারিক বিরোধ ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

‘ফ্যাসিস্টের অপকর্মের বৈধতা দেওয়া সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়’

‘ফ্যাসিস্টের অপকর্মের বৈধতা দেওয়া সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App