×

জাতীয়

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৩৭ পিএম

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

ছবি : সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন ও চূড়ান্ত করতে আগামী সপ্তাহে কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কমিশন সভার সময় চূড়ান্ত করবেন। ইতোমধ্যে ইসির আইন-বিধি সংশোধন সংক্রান্ত কমিটি বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী সপ্তাহের মধ্যেই কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে। আইন যেভাবে পরিবর্তন হয়েছে, তার ধারাবাহিকতায় বিধিমালায় সংশোধন আনা হবে।

তিনি আরো বলেন, আগামী অক্টোবরের শেষে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ইসির রয়েছে। তবে সরকার থেকে এখনো এ বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নির্বাচন কমিশন পায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App