×

জাতীয়

এআই প্রযুক্তি ব্যবহারে ৫’শ কোটি টাকা বরাদ্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:২৮ পিএম

এআই প্রযুক্তি ব্যবহারে ৫’শ কোটি টাকা বরাদ্দ

ছবি: সংগৃহীত

নাগরিক সেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এআই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় উন্নয়ন ও আধুনিকায়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) দেশের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে।

তিনি বলেন, এআই ব্যবহার করে স্মার্ট সিটি বিনির্মাণ এবং নাগরিক সেবাকে জনবান্ধব করা, শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করার মধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ও দক্ষ করে করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্যে নতুন বাজেটে কর্মকৌশল ঠিক করেছে সরকার। তরুণ জনগোষ্ঠীর দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করা সরকারের লক্ষ্য। সরকারি পরিকল্পনায় এবং সেবা প্রদানে এআই ড্রাইভেন ডাটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর এবং গতিশীল করা হবে।

কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি-সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এ খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এই অর্থ 'স্টার্ট-আপ তহবিল' হিসেবে, নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একের বেশি গাড়ি থাকলে গুনতে হবে 'পরিবেশ সারচার্জ'

একের বেশি গাড়ি থাকলে গুনতে হবে 'পরিবেশ সারচার্জ'

চিকিৎসা ব্যয়ে বড় স্বস্তি, সস্তা হচ্ছে হার্টের রিং ও লেন্স

চিকিৎসা ব্যয়ে বড় স্বস্তি, সস্তা হচ্ছে হার্টের রিং ও লেন্স

১৫১ সিসি ঊর্ধ্বে বাইকের জন্য টিআইএন বাধ্যতামূলক

১৫১ সিসি ঊর্ধ্বে বাইকের জন্য টিআইএন বাধ্যতামূলক

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ, এবার বানালেন ৫০০ ফুটের সৌদি পতাকা

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ, এবার বানালেন ৫০০ ফুটের সৌদি পতাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App