×

জাতীয়

একের বেশি গাড়ি থাকলে গুনতে হবে 'পরিবেশ সারচার্জ'

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:১০ পিএম

একের বেশি গাড়ি থাকলে গুনতে হবে 'পরিবেশ সারচার্জ'

ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণ রোধ ও রাজস্ব বাড়াতে কোনো ব্যক্তির নামে একাধিক গাড়ি বা মোটরযান থাকলে অতিরিক্ত সারচার্জ দেওয়ার বিধান বহাল রাখা হয়েছে, যা 'পরিবেশ সারচার্জ' হিসেবে পরিচিত।

পূর্বের নিয়ম অনুযায়ী, এবারের প্রস্তাবিত বাজেটেও একের অধিক গাড়ি থাকার ক্ষেত্রে সিসি (cc) বা ক্ষমতার ওপর ভিত্তি করে বিভিন্ন হারে এই সারচার্জ দিতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা সূত্রে এসব তথ্য জানা গেছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কোনো ব্যক্তির নামে একাধিক মোটরগাড়ি থাকলে প্রত্যেকটি গাড়ির জন্য সারচার্জ দিতে হবে। ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটরগাড়ির জন্য পরিবেশ সারচার্জের হার ২৫ হাজার টাকা, ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের অধিক কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য ৫০ হাজার, ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের অধিক কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য ৭৫ হাজার, ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের অধিক কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক নয়, এমন প্রতিটি মোটরগাড়ির জন্য দেড় লাখ টাকা, ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের অধিক কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটরগাড়ির জন্য দুই লাখ টাকা এবং এর চেয়েও বেশি সিসি বা কিলোওয়াট হলে অর্থাৎ সাড়ে তিন হাজার সিসি বা ১৭৫ কিলোওয়াটের অধিক প্রতিটি মোটরগাড়ির জন্য সাড়ে তিন লাখ টাকা সারচার্জ দিতে হবে।’

তবে শর্ত থাকে যে, একাধিক গাড়ির ক্ষেত্রে যে গাড়ির ওপর সর্বনিম্ন হারে পরিবেশ সারচার্জ আরোপিত হবে ওই গাড়ি ব্যতীত অন্যান্য গাড়ির বিপরীতে পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে। পরিবেশ সারচার্জ গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নকালে নিবন্ধন বা ফিটনেস নবায়নকারী কর্তৃপক্ষ কর্তৃক উৎসে সংগৃহীত হবে।

গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’—প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

ভারতীয় ৩ নাবিক নিহত, দিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

ভারতীয় ৩ নাবিক নিহত, দিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

যুক্তরাষ্ট্রে বাড়ছে পণ্যের দাম, ট্রাম্প বললেন ‘মূল্যস্ফীতি ভালোবাসি’

যুক্তরাষ্ট্রে বাড়ছে পণ্যের দাম, ট্রাম্প বললেন ‘মূল্যস্ফীতি ভালোবাসি’

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App