×

জাতীয়

বেসরকারি চাকরিজীবীদের জন্য পেনশন সুবিধা দিচ্ছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

বেসরকারি চাকরিজীবীদের জন্য পেনশন সুবিধা দিচ্ছে সরকার

ছবি: সংগৃহীত

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এসেছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। তাদের অবসর-পরবর্তী নিরাপত্তা বাড়াতে নতুন সুবিধা যোগ করার প্রস্তাব করা হয়েছে, যার ফলে অংশগ্রহণকারীরা অবসরের সময় মোট জমার ৩০ শতাংশ অর্থ এককালীন গ্র্যাচুইটি হিসেবে তুলতে পারবেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু করা সর্বজনীন পেনশন তহবিলের আওতায় অবসর গ্রহণকালে মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়িত হলে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন একটি উল্লেখযোগ্য অর্থ হাতে পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই।

এদিকে, এবারের বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, নারী ও প্রবীণদের সহায়তা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানো এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

ভারতীয় ৩ নাবিক নিহত, দিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

ভারতীয় ৩ নাবিক নিহত, দিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App