×

জাতীয়

খামারিদের জন্য সুখবর, প্রাণীখাদ্যের কাঁচামালে রেয়াতি সুবিধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম

খামারিদের জন্য সুখবর, প্রাণীখাদ্যের কাঁচামালে রেয়াতি সুবিধা

ছবি: সংগৃহীত

খামার খাতের বিকাশে নতুন বাজেটে বড় ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে দেশের পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্যের কাঁচামাল আমদানিতে মিলবে রেয়াতি সুবিধা। পাশাপাশি এই খাতের আধুনিকায়নে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতেও শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় তিনি বক্তব্যে বলেন, পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি ও সুরক্ষায় সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে তিনটি কাঁচামাল নতুনভাবে অন্তর্ভুক্ত করে শূন্য শতাংশ হারে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি।

এছাড়া তিনি বলেন, পোল্ট্রি খাতের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করা দরকার। ফলে পোল্ট্রি ও ডেইরি শিল্পের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ কর্তৃক এই খাতের কতিপয় উপকরণ আমদানিকে রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুনভাবে অন্তর্ভুক্ত করে আমদানি শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App