×

জাতীয়

রূপনগরে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

রূপনগরে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে আশরাফুল উলুম মাদ্রাসায় সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন দগ্ধ হয়েছে।

রোববার (১৪ জুন) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মাদ্রাসা শিক্ষক মো. সালমান (২৬), ছাত্র মো. মারুফ (১২) ও খাইরুল ইসলাম (১৪)। 

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আজ (রোববার) দুপুরের দিকে মারুফ শরীরে ১৮ শতাংশ দগ্ধ, সালমান শরীরে ২ শতাংশ দগ্ধ এবং খাইরুল ইসলাম শরীরে ৩ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। দগ্ধের পরিমাণ কম থাকায় আমরা ২ জনকে জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি। আর মারুফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’=

হাসপাতালে আহত মারুফের বড় ভাই মান্নান বলেন, ‘সকালে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক ওই দুই ছাত্র এবং শিক্ষককে বলেছিলেন মাদ্রাসার সাইনবোর্ডটি টানানোর জন্য। এ সময় সাইনবোর্ড টানাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিন জনই দগ্ধ হন। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App