×

জাতীয়

বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:২৫ পিএম

বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার নিচে মো. নুরুল ইসলাম (৫৫) নামে বিএনপির এক নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

আহত নুরুল ইসলাম মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। 

পুলিশ জানায়, ছয় দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে নুরুল ইসলামকে তার বাসার নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার মুখের বাঁ পাশ, কাঁধ ও বাঁ হাতে গুরুতর জখম হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে নুরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

রাশিয়ার সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App