×

জাতীয়

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:০১ পিএম

সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রীদের সংসদ অধিবেশনে উপস্থিত থাকার তাগিদ দিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সব রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়। মঙ্গলবার (২৩ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অধিবেশনে অনেক মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এর পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন।

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে শুরু থেকেই স্পিকার আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে মন্ত্রণালয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এটা সংসদের মেজাজের সঙ্গে যায় কি না, স্পিকার সে সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, জ্যেষ্ঠ নেতাদের অনুপস্থিতি তাদের আহত করে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, মাঝেমধ্যে দেখা যায়, সংসদ কক্ষে কোনো কোনো জায়গায় চার-পাঁচজন মিলে কথা বলছেন।

এর আগে গতকাল সোমবারও মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী দল। বিষয়টি উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তখন চিফ হুইপ জানিয়েছিলেন, মন্ত্রীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন।

চিফ হুইপের উদ্দেশে স্পিকার আরও বলেন, ‘আপনি মাননীয় মন্ত্রীদের বলবেন, তাঁরা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যের যেসব বক্তব্য তাঁদের মন্ত্রণালয়-সম্পর্কিত কথা তাঁরা বলেন, সেগুলোর ব্যাপারে তাঁরা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন।’

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার আরও বলেন, তিনিও মাঝেমধ্যে সংসদ কক্ষে ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলতে দেখেন। তিনি সংসদ সদস্যদের এ ধরনের আলোচনা না করা এবং যথাসম্ভব নিজ আসনে বসে সংসদ কার্যক্রমে অংশ নেওয়ার অনুরোধ করেন।

প্রসঙ্গত, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে রাষ্ট্রীয় সফরে চীনে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

অধিবেশনের শুরুতে বিরোধীদলীয় নেতা যখন সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বক্তব্য দেন, সে সময় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ ১০-১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে সংসদ কক্ষে দেখা উপস্থিত দেখা যায়।

সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কোনো ডাইরেক্টরি না থাকায় সংসদ সদস্যরা ব্যক্তিগতভাবে দাপ্তরিক যোগাযোগে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুত একটি ডাইরেক্টরি তৈরির উদ্যোগ নিতে অনুরোধ জানান।

জবাবে স্পিকার জানান, ২০২৬ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ চলমান রয়েছে। তবে অনেক সদস্য এখনও তাদের ব্যক্তিগত তথ্য জমা না দেওয়ায় কাজে বিলম্ব হচ্ছে। তিনি দ্রুত তথ্যগুলো সংসদ সচিবালয়ে জমা দেওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও শপথ গ্রহণ সম্পর্কে জানতে চান। একইসঙ্গে ঋণ খেলাপি ও আইনি জটিলতায় থাকা আরও দুই সংসদ সদস্যের অবস্থান এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক গুজব সম্পর্কে সরকারের বক্তব্য দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে। পুরোপুরি সুস্থ হলে তিনি সংসদে আসবেন।

তবে গুজব বা আদালতে বিচারাধীন (সাব-জুডিস) কোনো বিষয় নিয়ে আলোচনা করে সংসদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য স্পিকার সব সদস্যকে কঠোরভাবে নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আওয়ামী লীগের বিচার না করলে সরকার পাঁচ বছরও টিকবে না’

নাহিদ ‘আওয়ামী লীগের বিচার না করলে সরকার পাঁচ বছরও টিকবে না’

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার ব্যাখ্যা দিল ভারত

ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার ব্যাখ্যা দিল ভারত

যুক্তরাজ্যে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রীর পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App