×

জাতীয়

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগে নিজ বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় সবুজবাগ দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীত পাশে হাশেম মন্ডলের বাড়ির ৩য় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

নিলুফার ইয়াসমিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার নুর ইসলামের মেয়ে।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা উল্লেখ করেন, ‘নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপ-পরিদর্শক। তিনি গাজীপুর পুলিশ লাইনে কর্মরত। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। ছেলে মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। ছোট মেয়েকে নিয়ে দক্ষিণগাঁওয়ের বাসায় থাকতেন নিলুফার।’

তিনি উল্লেখ করেন, ‘নিলুফার মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। অল্পতেই অনেক দুশ্চিন্তা করতেন। ছেলে মাদ্রাসায় ঠিক মতো লেখাপড়া করত না দেখে এটি নিয়ে খুবই বিষাদগ্রস্ত থাকতেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে নতুন ডিসি নিয়োগ

সিলেটে নতুন ডিসি নিয়োগ

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গ্যাস পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App