×

জাতীয়

জামায়াত এমপি মুজিবুর

সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:০০ পিএম

সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করতে হবে

ছবি : সংগৃহীত

সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে যাকাতভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়ে রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, সুদ ছাড়াও অর্থনীতি চলতে পারে। বাংলাদেশে সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করতে হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

মুজিবুর বলেন, ‘মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে যাকাত ছিল। যাকাত চালু করতে হবে।’

জাতীয় বাজেটে ‘যাকাত’ শব্দ না থাকার সমালোচনা করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন। কিন্তু যাকাতভিত্তিক অর্থনীতির কথা নেই। আমাদের অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। ওখানে তো কুরআন-হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি। স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন, তখন মনে হয় যে কালচার তিনি করেছেন। আমাদের অর্থমন্ত্রী দেখলাম না- যাকাত শব্দ এখানে উচ্চারণ করেছেন।

ঋণনির্ভরতা নিয়েও আপত্তি জানান মুজিবুর। বলেন, ‘ঋণ করা সুযোগ আছে, তবে ঋণী অবস্থায় মরে যাওয়াটা আল্লাহ পছন্দ করেন নাই। ঋণ পরিশোধ করে মরতে হবে।’ জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ঋণ করা যাবে; কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

ইরান থেকে সস্তায় তেল-গ্যাস নিতে চায় পাকিস্তান

ইরান থেকে সস্তায় তেল-গ্যাস নিতে চায় পাকিস্তান

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৮ খাবার

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৮ খাবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App