×

জাতীয়

শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:১৫ পিএম

শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মওলানা নুরুল আমিন শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়টি সংসদে উত্থাপন করেন। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি এবং তাদের ৯ম গ্রেডে আনার লক্ষ্যে কাজ করছি।

তিনি আরো বলেন, ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষকদের বেতনের জন্য ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করা গেলে অতিরিক্ত দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় হবে, যার জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে পরিকল্পনা অনুযায়ী শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যেতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App