×

জাতীয়

৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ করেছে ইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম

৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ করেছে ইসি

ফাইল ছবি

সারাদেশে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১ জুলাই) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড।

বিতরণের অপেক্ষায় আছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে, ৪০৪টি নির্বাচনী থানা/উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো কার্ড বিতরণ শুরু হয়নি।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন। সে হিসাবে এখনো সাড়ে ৫ কোটির মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিল-আর্জেন্টিনার

নরওয়ের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ব্রাজিল-আর্জেন্টিনার

টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে

টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App