×

জাতীয়

না ফেরার দেশে কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:২৪ এএম

না ফেরার দেশে কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল

ছবি: সংগৃহীত

প্রখ্যাত কবি সুফিয়া কামালের ছেলে ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক শাহেদ কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে শনিবার রাতে তার মরদেহ ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন ‘সাঁঝের মায়ায়’ রাখা হয়।

বিদেশে অবস্থানরত তার বোন মানবাধিকার কর্মী সুলতানা কামাল জানিয়েছেন, ‘আজ (রোববার) জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে শাহেদ কামালের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশে দাফন করা হবে।’

১৯৫৭ সালে সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু করেন শাহেদ কামাল। তৎকালীন অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। পরবর্তীতে স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) যোগ দেন এবং দীর্ঘদিন সেখানে কর্মরত ছিলেন।

স্বাধীনতার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি নটরডেম কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

আজীবন অবিবাহিত শাহেদ কামাল বাংলাদেশের স্কাউট আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ধ্রুপদী সংগীত, চারুকলা, সাহিত্য এবং রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে বিশেষ দক্ষতার জন্য পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে। পেশাদারত্ব, সততা এবং সাংবাদিকতা ও শিক্ষার প্রতি আজীবন নিবেদনের জন্য সহকর্মী, সাবেক ছাত্র-ছাত্রী ও অনুরাগীরা তাকে আজীবন স্মরণ করবে।

বর্তমানে জীবিত দুই বোন ও এক ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন শাহেদ কামাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

কোচিং বাণিজ্যে যুক্ত হতে পারবেন না যারা

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App