×

জাতীয়

তিন দেশে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম

তিন দেশে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিসহ তিন দেশে ২০ দিনের দীর্ঘ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার এই সফরের প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। সেখানে গুরুত্বপূর্ণ কার্যক্রম শেষ করে তিনি পর্যায়ক্রমে ফিলিপাইন ও মালদ্বীপ সফর করবেন।

শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের উদ্দেশ্যে রাজধানী ত্যাগ করবেন তিনি। নিউইয়র্ক সফর শেষে ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এরপর তিনি যাবেন মালদ্বীপ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ থেকে ২৯ জুলাই বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন। সেখানে গিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন পরিচালনা এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

জানা গেছে, ২০ দিনের সফরের বেশিরভাগ সময় নিউইয়র্কে অবস্থান করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। 

আগামী ৩০ জুলাই মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ে বিতর্কে মুখ খুললেন আমির খান

বিয়ে বিতর্কে মুখ খুললেন আমির খান

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত  সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App