×

জাতীয়

বন্যায় ৫৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম

বন্যায় ৫৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

ছবি : সংগৃহীত

বন্যায় আট জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সচিবালয়ে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়াদান ও সমন্বয় বিষয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ত্রাণমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে আসাদুল হাবিব দুলু জানান, তিনি শিগগিরই বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। বন্যায় মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আরও কয়েকদিন সময় লাগবে। পাশাপাশি পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সমতল এলাকায় পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। আগামী দুই দিনের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় নতুন বীজতলা প্রস্তুত করা হবে এবং সেখান থেকে উৎপাদিত বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App