×

জাতীয়

সাগরে লঘুচাপের শঙ্কা, ফের অতিভারি বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:১১ পিএম

সাগরে লঘুচাপের শঙ্কা, ফের অতিভারি বৃষ্টির আভাস

ফাইল ছবি

কয়েকদিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও টানা অতিভারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বৃষ্টিও। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার, দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই

সংসদে আইনমন্ত্রী সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার, দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই

‘শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শুনে মোটেও ভালো লাগেনি’

বিরোধীদলীয় নেতা ‘শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শুনে মোটেও ভালো লাগেনি’

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার নীল জার্সির রহস্য কী?

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার নীল জার্সির রহস্য কী?

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App