×

জাতীয়

বৃষ্টি উপেক্ষা করে মিরপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

বৃষ্টি উপেক্ষা করে মিরপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, কাজীপাড়া, শেওড়াপাড়া, মাটিকাটা ও কালশীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রবল বৃষ্টির মধ্যেও আন্দোলনকারীরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর এবং ইসিবি চত্বরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে মিরপুর-১০ নম্বরের এক পাশ এবং ইসিবি চত্বরসংলগ্ন সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা অনেক যাত্রী পরে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা কিছু সময় কর্মসূচি পালন করার পর স্থান ত্যাগ করেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App