সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটে গত ২৪ ঘন্টায় ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরো ৩ শিশু মারা গেছেন। এ সময় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। তবে হাম উপসর্গে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন।
আরো পড়ুন: বায়ু দূষণে ১৭তম স্থানে ঢাকা, শীর্ষে কোন দেশ?
শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
নিহত শিশুরা হলেন কামরুল, কৃষ্ণা ও নিহাদ। তাদের প্রত্যেকের বয়স ১০ মাসের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মোট ২৯৭ জন রোগী।
আরো পড়ু: সিএনজি অটোরিকশা চলাচলে সিএমপির নির্দেশনা
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৮ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।
