×

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:১৮ পিএম

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

ছবি : সংগৃহীত

সুস্থ, শিক্ষিত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে মাদক ও জুয়ার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একটি সুন্দর, সুস্থ ও স্বাস্থ্যসচেতন বাংলাদেশ গড়তে হলে সবাইকে মাদক ও জুয়া থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, মাদকসংক্রান্ত মামলার সংখ্যা বৃদ্ধি এক অর্থে ইতিবাচক বার্তা বহন করছে। এর মাধ্যমে বোঝা যায়, সমাজের মানুষ এখন মাদকের বিরুদ্ধে আরও সচেতন হচ্ছে এবং অপরাধের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়াসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি সভায় উপস্থিত সবার প্রতি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক প্রতিরোধই পারে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে।

সভায় জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App