×

জাতীয়

প্রধানমন্ত্রী-বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম

প্রধানমন্ত্রী-বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (২২ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠককালে তারা দেশের সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌবাহিনীর আধুনিকীকরণ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তার অবদানের কথা স্মরণ করেন।

নৌবাহিনীকে শক্তিশালী করতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিপরীতে, দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী নৌপ্রধান। সাক্ষাৎ শেষে বিদায়ী নৌপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।

১৯৮৬ সালে কমিশনপ্রাপ্ত অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধানের দায়িত্ব নেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ স্টাফ, ইনস্ট্রাকশনাল ও কমান্ড পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি নৌ সদর দপ্তরে সহকারী নৌপ্রধান (অপারেশনস), সহকারী নৌপ্রধান (পার্সোনেল), নৌ অপারেশনস ও নৌ গোয়েন্দা পরিচালক এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’সহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App