×

জাতীয়

নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যাদের নাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম

নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যাদের নাম

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর সামনে আসার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন- তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে সরকার বা ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শিগগিরই দায়িত্ব ছাড়তে পারেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে বঙ্গভবন ছাড়ার প্রস্তুতিও শুরু করেছেন। জানা গেছে, সম্প্রতি তিনি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফাইলে স্বাক্ষর করা থেকে বিরত রয়েছেন। পাশাপাশি সম্ভাব্য পদত্যাগ-পরবর্তী পরিস্থিতির জন্য বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পদত্যাগের পর কিছুদিন বিশ্রাম নেওয়ার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

রাষ্ট্রপতির সম্ভাব্য বিদায়ের খবরে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা এক সাবেক জ্যেষ্ঠ সচিবের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় এসেছে। যদিও তার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আরো পড়ুন : পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খানসহ দলের আরো কয়েকজন অভিজ্ঞ নেতার নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে।

তবে এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনই কোনো মন্তব্য করতে রাজি নয়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে তার কাছে এখনো বিস্তারিত কোনো তথ্য নেই। তবে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সম্ভাবনা তৈরি হলে একাধিক নাম আলোচনায় আসা স্বাভাবিক।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্যদের ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বর্তমানে তাই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন—বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

সরকারি ভবন নির্মাণে নিম্নমানের ইট, সরেজমিন পরিদর্শনে যা হলো

সরকারি ভবন নির্মাণে নিম্নমানের ইট, সরেজমিন পরিদর্শনে যা হলো

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App