×

জাতীয়

আগামীকাল পদত্যাগ করবেন রাষ্ট্রপতি !

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

আগামীকাল পদত্যাগ করবেন রাষ্ট্রপতি !

ছবি : সংগৃহীত

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বঙ্গভবনের একাধিক সূত্রের বরাতে জানা যায়, স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি চলছে। সূত্রগুলোর দাবি, শুক্রবার দুপুরের দিকে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন।

বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত নয়।

আরও পড়ুন: এমপি নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি দিলো জামায়াত

সূত্রগুলো আরও জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে বিলম্ব হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। সরকারের অভ্যন্তরেও রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা চলছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে দলের উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং একই বছরের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি করান। পরে যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষার সময় হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে তার সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট প্রতিস্থাপন করা হয়।

এ ছাড়া, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট পরিস্থিতিতে তিনি সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় ভূমিকা পালন করেন এবং নতুন সরকারকে শপথ পাঠ করান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App