×

জাতীয়

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম

যেসব এলাকায় ৩ দিন গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

পাইপলাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের কারণে আগামী ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত কুমিল্লার বেশ কিছু এলাকায় প্রতিদিন ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে।

আরো পড়ুন: ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

এর ফলে আগামী সোমবার (২৭ জুলাই) কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকা, মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকা এবং বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও তার আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মেরামত কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App