×

জাতীয়

তথ্যমন্ত্রী

বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

বর্তমানে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুল ও বিভ্রান্তিকর তথ্য

ছবি: ভোরের কাগজ

সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারকে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতাকে এখনো কাঠামোগতভাবে সুসংহত করা সম্ভব হয়নি। একসময় যেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতাই ছিল প্রধান চ্যালেঞ্জ, বর্তমানে তার চেয়েও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ‘মিস ইনফরমেশন’ ও ‘ডিস ইনফরমেশন’।

সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের জীবনমান, পেশাগত নিরাপত্তা, বেতনের নিশ্চয়তা কিংবা কর্মপরিবেশ—এসব ক্ষেত্রে প্রত্যাশিত উন্নতি হয়েছে কি না, সে প্রশ্ন এখনো রয়ে গেছে। তিনি প্রশ্ন রাখেন, সাংবাদিকদের সঙ্গে মালিকপক্ষের সম্মানজনক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে কি না এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকারের ভূমিকা কতটা কার্যকর হয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

তিনি আরও বলেন, বর্তমান সময়ের লড়াই রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থার সঙ্গে একজন সাহসী সাংবাদিকের নয়। এখন সবচেয়ে বড় বিষয় হলো একজন পেশাদার, মেধাবী ও যোগ্য সাংবাদিক এই পেশায় সম্মান ও মর্যাদার সঙ্গে টিকে থাকতে পারবেন কি না।

সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারী।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এর আগে সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়ার স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। পরে বরিশাল বিভাগের স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা, শেরেবাংলা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মমিনুল হক

লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হলেন মমিনুল হক

এবার নতুন ভূমিকায় রোনালদো

এবার নতুন ভূমিকায় রোনালদো

বিএসটিপিএসের ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

দক্ষতা উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগ বিএসটিপিএসের ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App