×

জাতীয়

বিমানমন্ত্রী

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু, আর বন্ধ হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু, আর বন্ধ হবে না

ছবি : সংগৃহীত

প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকার আশা করছে, এ রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং জনসম্পর্ক আরও জোরদার হবে।

সোমবার (২৮ জুলাই) রাত ১টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুট বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আশা প্রকাশ করেন, এবার রুটটি লাভজনক হবে। ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী কয়েকটি ফ্লাইটের বুকিংও সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।

আরও পড়ুন: ‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

আফরোজা খান বলেন, ঢাকা-নারিতা রুট পুনরায় চালু হওয়া সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। তার ভাষ্য, এ রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর যাতায়াত সহজ করতে এ ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের যাত্রীচাহিদা বিবেচনায় বিমান বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রথম ঢাকা-নারিতা রুট চালু হয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আবারও যাত্রীদের জন্য এই সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে।

আরও পড়ুন: ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি

উদ্বোধন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এ রুটে ২৭ জুলাই রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইট জাপানের নারিতার উদ্দেশে যাত্রা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App