×

জাতীয়

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ছবি : সংগৃহীত

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছেন। এতে এলএনজি সরবরাহসহ জ্বালানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে মালয়েশিয়া সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে বাংলাদেশ।

এর আগে ২৭ জুলাই অনিন্দ্য ইসলাম অমিত বলেছিলেন, চলমান গ্যাস সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। তবে সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

তিনি আরো বলেন, মূলত কারিগরি সমস্যার কারণেই গ্যাস সরবরাহে তীব্র সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। তাঁর দাবি, আগের সরকার দীর্ঘমেয়াদি কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App