×

জাতীয়

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:৪৪ এএম

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

ছবি: সংগৃহীত

গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ, রুট ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ শনিবার (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহন গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।  

দেশের প্রত্যেকটা গনপরিবহনের নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ পুনরায় নতুন করে করার ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা দেখাতে হবে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ, রুট ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা ফেরানো। 

সরকারি নির্দেশনা অনুযায়ী, জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। এ বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আরো পড়ুন: ভিসা বাতিলে ক্ষতিগ্রস্ত আমিরাতপ্রবাসীদের তথ্য চাইল বাংলাদেশ দূতাবাস

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, শুধু প্রযুক্তির ব্যবহার করে প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারও করতে হবে। সুশাসনের সঙ্গে সমন্বিতভাবে প্রযুক্তি ব্যবহার করা হলেই এর সুফল পাওয়া সম্ভব।

বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন কোনো গাড়ি নিবন্ধনের জন্য এলে সেটিতে জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস থাকা বাধ্যতামূলক। বিষয়টি যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থাও তৈরি করছে, যাতে সহজেই কোনো গাড়িতে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না তা নিশ্চিত করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দায় স্বীকার করে ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের ফেসবুক পোস্ট

ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলি দায় স্বীকার করে ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের ফেসবুক পোস্ট

রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার তিন সেনা কর্মকর্তাকে

রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার তিন সেনা কর্মকর্তাকে

শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ

শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App