×

জাতীয়

বাংলাদেশে এলো ট্যালি প্রাইম ৭.১

ব্যবসা ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন সুবিধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

ব্যবসা ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন সুবিধা

ছবি : সংগৃহীত

ব্যবসা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, দ্রুত ও সহজ করতে বাংলাদেশে তাদের সর্বশেষ সফটওয়্যার ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে বিশ্বখ্যাত ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস। নতুন সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, উন্নত তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনার একাধিক নতুন সুবিধা যুক্ত হয়েছে, যা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রমকে আরও দক্ষ করে তুলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ট্যালি প্রাইম ৭.১-এর বিভিন্ন নতুন ফিচার উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ট্যালির গ্রাহক, ব্যবসায়ী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং বিভিন্ন শিল্পখাতের পেশাজীবীরা অংশ নেন। বাস্তব ব্যবসায়িক পরিস্থিতির উদাহরণ তুলে ধরে সফটওয়্যারটির নতুন সুবিধাগুলো প্রদর্শন করেন প্রতিষ্ঠানের পণ্য বিশেষজ্ঞরা।

নতুন সংস্করণের সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো উন্নত ইনভয়েস পার্সোনালাইজেশন সুবিধা। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ইনভয়েস তৈরি করতে পারবে। লোগো, স্বাক্ষর, ওয়াটারমার্কসহ প্রয়োজনীয় ব্যবসায়িক তথ্য যুক্ত করে ইনভয়েসকে আরও পেশাদার ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের সুযোগ মিলবে।

এ ছাড়া সফটওয়্যারটিতে আধুনিক, কাস্টমাইজযোগ্য এবং দ্বিভাষিক ইনভয়েস টেমপ্লেট যুক্ত করা হয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী ইনভয়েসের নকশা নির্ধারণ করতে পারবে। ভবিষ্যতে নতুন সংস্করণে আপগ্রেড করলেও এসব কাস্টমাইজেশন অপরিবর্তিত থাকবে।

ট্যালি প্রাইম ৭.১-এ অটো র‍্যাপ টেক্সট সুবিধাও উন্নত করা হয়েছে। আগে যেখানে ইনপুট ফিল্ডে সর্বোচ্চ ৫০টি অক্ষর ব্যবহারের সুযোগ ছিল, এখন তা বাড়িয়ে ১৫০ অক্ষর করা হয়েছে। ফলে ব্যবসায়িক লেনদেন, রিপোর্ট এবং বিভিন্ন নথিতে আরও বিস্তারিত তথ্য সংযোজন করা সম্ভব হবে।

উন্নত টেক্সট র‍্যাপিং সুবিধার কারণে এসব তথ্য পড়া, সংরক্ষণ এবং শেয়ার করাও আগের তুলনায় সহজ হবে।

অনুষ্ঠানে ট্যালি সলিউশনসের বাংলাদেশের সিনিয়র জেনারেল ম্যানেজার ভিকাস পাঞ্চাল বলেন, বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এমন প্রযুক্তি চায়, যা কাজকে সহজ করবে কিন্তু নতুন কোনো জটিলতা তৈরি করবে না। ট্যালি প্রাইম ৭.১ সেই লক্ষ্যকে সামনে রেখেই তৈরি করা হয়েছে।

তিনি বলেন, নতুন সংস্করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আরও কার্যকরভাবে নিজেদের ব্র্যান্ড পরিচয় তুলে ধরতে পারবে এবং ব্যবসায়িক তথ্য ব্যবস্থাপনাও হবে আরও সহজ ও কার্যকর। বাংলাদেশের গ্রাহকদের জন্য এসব নতুন সুবিধা নিয়ে আসতে পেরে তারা আনন্দিত বলেও জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও ব্যবসার পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রযুক্তি উদ্ভাবনের কাজ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে ট্যালি ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তি যুক্ত করছে। সাম্প্রতিক সংস্করণগুলোতে বাংলা ও ইংরেজি বহুভাষিক সাপোর্ট, দ্রুত নথি আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক বিজনেস ড্যাশবোর্ড সংযোজন করা হয়েছে।

ট্যালি সলিউশনসের দাবি, নতুন সংস্করণের এসব সুবিধা প্রশাসনিক কাজে সময় কমিয়ে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে।

ট্যালি সলিউশনস ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশে ১৩ হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্টিং, ইনভেন্টরি ব্যবস্থাপনা এবং কমপ্লায়েন্স-সংক্রান্ত কার্যক্রমে ট্যালির সফটওয়্যার ব্যবহার করছে। সহজ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে নেতৃত্ব দিয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

দায়িত্বে অনিয়ম-অবহেলা হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

দায়িত্বে অনিয়ম-অবহেলা হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগ দেশকে ধ্বংসের পথে নিয়েছিল: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগ দেশকে ধ্বংসের পথে নিয়েছিল: শিক্ষামন্ত্রী

‘ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ ‘ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App