×

জাতীয়

দায়িত্বে অনিয়ম-অবহেলা হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

দায়িত্বে অনিয়ম-অবহেলা হলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

স্বাস্থ্যসেবা প্রদানে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত থেকে শুরু করে চাকরিচ্যুতির মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানী ঢাকা থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পূর্বঘোষণা ছাড়াই সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। প্রায় তিন ঘণ্টা হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতদিন সরকার সংযমের পরিচয় দিয়েছে। তবে এখন আর দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে নমনীয় থাকার সুযোগ নেই। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে জবাবদিহিতার আওতায় থেকেই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটের মুখে পড়তে পারে। তার মতে, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে তার নেতিবাচক প্রভাব শুধু সরকারের ওপর নয়, সবার ওপরই পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন দাপ্তরিক নথি, উপস্থিতি নিবন্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের স্টোর এবং রোগী ভর্তি ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গেও কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন এবং মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করেন। লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সিলগালা করার নির্দেশ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

প্রতিবেদন কারাগারে মায়ের সঙ্গে থাকে ৩০৩ শিশু, সবচেয়ে বেশি কাশিমপুরে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App