×

জাতীয়

উত্তরখানে সংঘর্ষ

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের এক ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক জরুরি বার্তায় জানায়, উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয়দের একটি পক্ষ হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

ডিএনসিসির অভিযোগ, ওই সময় প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় তারা কেউ আহত হননি।

আরো পড়ুন: হঠাৎ বেড়েছে বোমা আতঙ্ক

সংস্থাটির দাবি, হামলায় সিটি করপোরেশনের প্রায় ১৪ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, স্থানীয়দের একটি পক্ষ এসটিএসের কার্যক্রমে বাধা দেয় এবং একপর্যায়ে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসক, স্থানীয় এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের দিকেও ইটপাটকেল ছোড়া হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App