×

জাতীয়

বেনজীরের তথ্য কেন দেওয়া হচ্ছে না জানাল দুবাই পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

বেনজীরের তথ্য কেন দেওয়া হচ্ছে না জানাল দুবাই পুলিশ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করছে না দুবাই পুলিশ।

রোববার (২ আগস্ট) বেনজীর আহমেদের মুক্তি-সংক্রান্ত তথ্য জানতে পাঠানো এক অনুসন্ধানের জবাবে দুবাই পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্স জানায়, এ ধরনের মামলার বিষয়ে তারা প্রকাশ্যে কোনো তথ্য দেয় না।

দুবাই পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এ বিষয়ে তথ্য জানতে হলে বেনজীর আহমেদের কোনো নিকটাত্মীয়কে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে ৩০ জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে এবং আদালতের আদেশের সত্যায়িত (সার্টিফায়েড) কপি সংগ্রহের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর জামিন বাতিলের আবেদন করা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদালত শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশের সহযোগিতা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সমন্বয়ে তাকে আটক করা হয়। গত ১২ জুন দুবাই পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগে দুদকের তদন্ত চলমান রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার বিরুদ্ধে আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App