×

জাতীয়

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম

দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

ছবি : সংগৃহীত

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাই জারি করা নির্দেশনার আলোকে সংশোধিত প্রবিধানমালা (এসআরও নং ৮৯-আইন/২০২৬) অনুসারে নতুন অ্যাডহক কমিটি গঠনের পদ্ধতি ও শর্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান (অধ্যক্ষ বা সুপার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন।

এই প্যানেলে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করতে হবে। পরে অন্যান্য সদস্যের নামসহ পূর্ণাঙ্গ প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

সিটি করপোরেশন এলাকায় অবস্থিত দাখিল ও আলিম মাদরাসার ক্ষেত্রে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীর বিরুদ্ধে শারীরিক-মানসিক হেনস্থার অভিযোগ দিলেন অভিনেত্রী

স্বামীর বিরুদ্ধে শারীরিক-মানসিক হেনস্থার অভিযোগ দিলেন অভিনেত্রী

আদালতের নির্দেশের পরও জমি দখলে যেতে পারছেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

আদালতের নির্দেশের পরও জমি দখলে যেতে পারছেন না ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী

ফ্যাসিবাদ বিলোপ চাইলে ৭২-এর সংবিধান বাতিল করতে হবে

ফরহাদ মজহার ফ্যাসিবাদ বিলোপ চাইলে ৭২-এর সংবিধান বাতিল করতে হবে

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল: নাছির

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল: নাছির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App