×

জাতীয়

বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হবে। পরদিন ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদন সাপেক্ষে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং সেই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সংরক্ষণের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

জাদুঘরে স্থান পেয়েছে আন্দোলনের দুর্লভ আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক। এছাড়া গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য-উপাত্ত ও ঐতিহাসিক দলিলও সংরক্ষণ করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সৌরবিদ্যুৎ খাতে মাইলফলক ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App