×

জাতীয়

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদ দমন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সবসময় সক্রিয় রয়েছে।

পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রসঙ্গে তিনি বলেন, এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। টহল বা দায়িত্ব পালনের সময় কোনো সদস্য যাতে একা বা অসতর্ক অবস্থায় না থাকেন, সে বিষয়ে নিয়মিত নির্দেশনা দেওয়া হয়। বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে তাদের কোনো কার্যকর প্রভাব নেই। তারা মাঝে মধ্যে বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও দেশে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সক্ষমতা তাদের নেই।

সাম্প্রতিক সময়ে এনসিপির ওপর হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমদ বলেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও নির্বাচন কমিশনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App