×

জাতীয়

একদিনেই হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম

একদিনেই হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যুর হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট  পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহভাজন হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন।

একই সময়ে পরীক্ষায় আরো ৮৫ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৭৪০ জন।

আরো পড়ুন: স্যার, এগুলোকে কি নিয়ে যাবো বাহিরে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলমান প্রাদুর্ভাবের মধ্যে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৪ জন।

তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত ১৫ মার্চ থেকে ৬ আগস্টের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মোট ৯৬ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

৮ মাসে এক হাসপাতালেই জলাতঙ্কের টিকা নিলেন সাড়ে ১২ হাজারের বেশি মানুষ

৮ মাসে এক হাসপাতালেই জলাতঙ্কের টিকা নিলেন সাড়ে ১২ হাজারের বেশি মানুষ

তিন অসচ্ছল পরিবারের মেয়ের যৌতুকমুক্ত গণবিবাহ

তিন অসচ্ছল পরিবারের মেয়ের যৌতুকমুক্ত গণবিবাহ

অবৈধ দোকানে ঠাঁসা, বৈধতে বাধা

অবৈধ দোকানে ঠাঁসা, বৈধতে বাধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App